বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 এপ্রিল 2022, 07:23 বিকাল
•
294 বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরিজীবীদের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে অর্থ মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে।
আজ রোববার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমানের স্বাক্ষর করা এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।
এই চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ০৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারি ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।