বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাসভাড়া না দেওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

অনলাইন নিউজ পোর্টাল 10 আগস্ট 2021, 10:26 দুপুর 247 বার পঠিত
বাসভাড়া না দেওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রোহিতপুর বাজারে ঘটে যাওয়া ওই ভিডিও চিত্রে দেখা যায়, সকাল পৌনে নয়টার দিকে একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে মাটি থেকে তোলেন। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

মাটিতে ছুড়ে ফেলে দেওয়া ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে নিশ্চিত করেছে। টাইলসের ওপর ওই নারী লেখেন, ভাড়া দিতে না পারায় বাসের হেলপার তার সঙ্গে এমন ব্যবহার করেছে।