বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

মোহাম্মদ খাইরুল আমিন 21 সেপ্টেম্বর 2026, 12:47 দুপুর 21 বার পঠিত
বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

 সরকার জ্বালানি সংকট মোকাবিলায় আন্তরিকভাবে চেষ্টা করছে উল্লেখ করে রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, তবুও আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি।

মূল্য সমন্বয় করার পরও সরকারকে লোকসান গুনতে হচ্ছে।

এ সময় বিভিন্ন দেশে জ্বালানি তেলের বর্তমান দর তুলে ধরে তিনি আরও বলেন, সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।

 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা মোটেও কাম্য নয়। এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে সতর্ক করে দেন রিজভী।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই এসব পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।  অঙ্গসংগঠনগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে রুহুল কবির রিজভী জানান, রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর বিষয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি ও অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাজপথে সক্রিয় থাকবে। এসব অপতৎপরতার প্রতিবাদে শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটির রাজপথের এই সংগঠনগুলো।