বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশকেও হুমকি দিয়েছে আল-কায়দা

মোহাম্মদ খাইরুল আমিন 08 জুন 2022, 08:01 রাত 566 বার পঠিত
বাংলাদেশকেও হুমকি দিয়েছে আল-কায়দা

মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য ভারতে হুমকি দেওয়ার আগে বাংলাদেশেও হামলার হুমকি দিয়েছে আল-কায়দা। দুজন ব্লাগারকে হত্যায় অভিযুক্ত সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ায় এই হুমকি দিয়েছে জিহাদী সংগঠনটি। 

গত রোববার এক বিবৃতিতে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা  (একিউআইএস) এই হুমকি দেয়। 

বিবৃতিতে আল-কায়দা বাংলাদেশ সরকারের নিন্দা জানিয়েছে। ব্লগার শাফিউল ইসলাম ও অনন্ত বিজয়কে যথাক্রমে ২০১৪ ও ২০১৫ সালে হত্যার দায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়ায় তারা সরকারের নিন্দা জানায়। 

আল-কায়দা বিবৃতিতে জানায়, নিরপরাধ ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই নিরপরাধ ব্যক্তিরা একিউআইএসের মুজাহিদিন ছিলেন। তাদের দাবি, এই কথিত মুজাহিদিনরা ইসলামের অবমাননাকারীদের হত্যা করেছে।