বাংলাদেশকে ১.৭৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
অনলাইন নিউজ পোর্টাল
•
29 আগস্ট 2021, 08:00 সকাল
•
248 বার পঠিত
ঢাকা-সিলেট বাণিজ্যিক করিডরের নির্মাণকাজের জন্য এক দশমিক ৭৮ বিলিয়ন ডলারের মাল্টিট্রান্স ফিন্যান্সিং সুবিধা (এমএফএফ) অনুমোদন করেছে উন্নয়ন সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। করিডর নির্মাণকাজে গতিশীলতা, সড়ক-মহাসড়কের নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নতির জন্য বাংলাদেশকে এ ঋণ দিচ্ছে সংস্থাটি।
গত শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দফতরে সংস্থাটির বোর্ড সভায় এ ঋণপ্রস্তাব অনুমোদন দেয়া হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও সিলেট করিডর প্রকল্প বাস্তবায়ন হলে নতুন একটি আঞ্চলিক বাণিজ্য রুট চালু হবে, যা চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া, শেওলা এবং তামাবিলের তিনটি স্থলবন্দরের মাধ্যমে এবং সেখান থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্ত সংযুক্ত করবে।