বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল 14 এপ্রিল 2021, 02:43 দুপুর 854 বার পঠিত
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ

সরকারের সর্বাত্মক লকডাউনের ঘোষণায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে উভয়পাড়ে নোঙ্গর করে রাখা হয়েছে ফেরি, লঞ্চসহ নৌযানগুলো।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, লকডাউনের ঘোষণার পর মঙ্গলবার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে লকডাউনের প্রথমদিনে ফেরি, লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। জানা যায়, বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুইশতাধিক স্পিডবোট নিয়মিত চলাচল করে।

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, লকডাউনের শুরু থেকেই এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার থেকে কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে ৮৭টি লঞ্চই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্পিডবোটগুলোও বন্ধ রয়েছে। কোনো মানুষই এখন ঘাট দিয়ে পারাপার হতে পারছে না।

বাংলাবাজার ঘাট ম্যানেজার জানিয়েছেন, লকডাউনে সবধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।