বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিনের দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 28 এপ্রিল 2024, 05:39 বিকাল 252 বার পঠিত
বান্দরবানে সেনা অভিযানে কুকি চিনের দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত

 বান্দরবান জেলার রুমা উপজেলার দূর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুইজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ওই দুইজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

আইএসপিআর জানায়, এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।