বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাঘেরহাটে হরিণের চামড়া সহ দুই শিকারি আটক

অনলাইন নিউজ পোর্টাল 15 অক্টোবর 2021, 06:45 বিকাল 229 বার পঠিত
বাঘেরহাটে হরিণের চামড়া সহ দুই শিকারি আটক

বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ দুই অবৈধ শিকারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারের কাশেম প্লাজা নামক একটি মার্কেটে অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ এদের আটক করা হয়।
এসময়, চোরা কারবারিদের ব্যবহৃত ২টি মুঠোফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করে র‍্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার বিকেলে মামলা দায়ের পূর্বক আটককৃত চোরা শিকারি ও জব্দ হরিণের চামড়া বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে র‍্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।