শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আসামি হাসপিল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন আইনজীবীরা

অনলাইন নিউজ পোর্টাল 27 মে 2021, 12:34 দুপুর 541 বার পঠিত
আসামি হাসপিল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন আইনজীবীরা

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের একমাত্র আসামি তার ব্যক্তিগত সহকারী টেরেস ডেভোন হাসপিল সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ফাহিমের বিলাসবহুল জীবনের প্রতি রীতিমতো আসক্ত হয়ে পড়েন হাসপিল।

হাসপিল মাত্র ১৬ বছর বয়সে ফাহিমের ব্যক্তিগত সহকারী পদের জন্য আবেদন করেন। ততদিনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফাহিম নিজেকে প্রযুক্তি দুনিয়ায় অনন্য উচ্চতায় নিয়ে যান।

ফাহিমের সঙ্গে কাজ শুরুর পর থেকেই তার মতো জীবন-যাপন শুরু করেন হাসপিল। স্টার্টআপের কাজে ফাহিমকে প্রায়ই অন্য দেশে থাকতে হতো, সেই সুযোগে হাসপিল তার বিলাসবহুল বাড়িতে বন্ধুদের ডেকে রাতভর পার্টি করতেন। এমন ভাব করতেন, যেন বাড়িটি তারই।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আইনজীবীদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে। পরে বিজনেস স্ট্যান্ডার্ড হাসপিলের এক বন্ধুর সঙ্গে এ ব্যাপারে কথা বলে সত্যতা খুঁজে পায়।

গত বছর ১৪ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে নিজের বাসায় খুন হন ফাহিম। হাসপিল ফাহিমের থেকে কয়েক হাজার ডলার ধার নেয়ার পাশাপাশি চুরিও করেন। তবু ফাহিম তাকে ক্ষমা করে অর্থ ফেরতের সুযোগ দেন।

ময়নাতদন্তে বলা হয়, একাধিক কোপের পর তার মৃত্যু হয়েছে। পরে হাসপিলকে গ্রেফতার করা হয়।