আরো একটি স্বপ্নপূরণের উদ্বোধন
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করেছেন।
পদ্মাসেতুর স্বপ্ন সত্যি হয়েছে আমাদের। তারচেয়েও বড় অসম্ভব মনে করা মেট্রোরেলও বাস্তব হয়ে বাংলাদেশের মানুষের হাতে ধরাদিলো। এবার আরো বড় অসম্ভবকে বাস্তবেরূপ দিতে পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে ভারী করে নিলেন নিজের সফলতার পাল্লাকেও। তার এই সফলতার সুফল ভোগ করবে বাংলাদেশের সকল জনতা।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, এমআরটি লাইন-১-এ ১২টি ভূগর্ভস্থ স্টেশনে বিরতিসহ বিমানবন্দর থেকে কমলাপুর ভ্রমণ করতে লাগবে ২৪ মিনিট ৩০ সেকেন্ড এবং সাতটি বিরতিসহ নতুন বাজার থেকে পূর্বাচল যেতে সময় লাগবে ২০ মিনিট ৩৫ সেকেন্ড। যাত্রীরা নতুন বাজার ইন্টারচেঞ্জের মাধ্যমে ১৬টি স্টেশনে বিরতিসহ মাত্র ৪০ মিনিটের মধ্যে কমলাপুর থেকে পূর্বাচলে যেতে পারবেন। এমআরটি লাইন-১ চালু হলে এ রুটে প্রতিদিন আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন।