বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আমি করোনা ভাইরাসে আক্রান্ত নইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 15 নভেম্বর 2020, 07:34 বিকাল 954 বার পঠিত
আমি করোনা ভাইরাসে আক্রান্ত নইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  করোনা ভাইরাসে আক্রান্ত নন। আজ রবিবার ( ১৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ২ ঘণ্টা ছিলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন করোনা রিপোর্ট নেগেটিভ।


এরআগে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জেষ্ঠ্য জনসংযোগ র্কমকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্যার গতকাল আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। পরে তাদের করোনা পজিটিভ আসে।