আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
20 জুলাই 2023, 01:37 দুপুর
•
339 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (২০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বিদ্যমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় নব-নির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেছেন।
আজ ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাবল লাইন এ রেলপথটি উদ্বোধন করেন তিনি।
৭২ কিলোমিটার অংশে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত আগে একটি রেললাইন ছিল। এখন তা দুই লেন করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনের যাতায়াত সময় কমবে পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা। এ লাইনে একসময় চলতে পারতো শুধু মিটারগেজ ট্রেন। তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি চলতে পারবে ব্রডগেজ ট্রেনও।