বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মোহাম্মদ খাইরুল আমিন 07 ডিসেম্বর 2022, 11:30 দুপুর 750 বার পঠিত
আজ যেসব এলাকায়  গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বুধবার গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জানা যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়িরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের চাপও কম থাকবে। এদিকে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।