আজ থেকে স্বাভাবিক ভাবে ফেরি চলাচল শুরু
রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌপথ শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে রোববার (০২ মে) সকাল থেকে চলছে ১৪টি ফেরি। এর আগে সীমিত পরিসরে ৭/৮টি ফেরি চলাচল করলেও পণ্যবাহী পরিবহন পারাপারে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা।
এদিকে ফেরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি কিছুটা কমেছে বলে ফেরিঘাট সূত্র জানিয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই নৌরুট দিয়ে রাজধানী ঢাকামুখী যাত্রীদের যেমন ভিড় রয়েছে তেমনি ঢাকা ফেরত যাত্রীদেরও ভিড় রয়েছে। সকাল থেকে যাত্রীদের চাপ থাকলেও ফেরির সংখ্যা বাড়ায় ঘাটে যাত্রীদের ভিড় কমতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে ৪টি রো রো, ৫টি ডাম্প, ৩টি কেটাইপ, ২টি মিডিয়ামসহ মোট ১৪টি ফেরি চলছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে ছোট গাড়ির সংখ্যা কম রয়েছে। ঘাট এলাকায় কোনো ভোগান্তি নেই।