আজ থেকে পদ্মাসেতুতে যান চলাচল শুরু
আজ (২৫ জুন) ভোর ৬ টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মাসেতু। তবে রাত থেকেই সেতুর দুই প্রান্তে ছিল গাড়ির দীর্ঘ সারি।
আজ রবিবার সকালে পদ্মাসেতু এলাকায় গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে সেতুর ওপর দিয়ে পদ্মা পার হচ্ছে।
বিজ্ঞপ্তিতে পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
পদ্মাসেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার, পদ্মা সেতুর ওপর যেকোনও ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ। এছাড়াও সেতু বিভাগ আরো জানিয়েছে পদ্মাসেতুতে থ্রি হুইলার কিংবা সাইকেল চালিয়ে এবং এমনকি হেঁটেও পার হওয়া যাবে না।
আজ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ফেরি ঘাটের ভয়াবহ দুঃস্বপ্ন ছেড়ে সেতুর উপর দিয়ে মাত্র ৬ মিনিটে সড়কপথে সরাসরি ঢাকায় যাবেন।