বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ থেকে ঢাকা-দোহা ফ্লাইট চালু হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল 16 জুন 2020, 10:47 দুপুর 1,197 বার পঠিত
আজ থেকে ঢাকা-দোহা ফ্লাইট চালু হচ্ছে

আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে ঢাকা-দোহা ফ্লাইট। আর আগামী ২১ জুন থেকে চালু হবে ঢাকা-লন্ডন ফ্লাইট। 

দীর্ঘ আড়াই মাস আন্তর্জাতির রুটে ফ্লাইট বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা ফ্লাইট শুরু হচ্ছে। সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট চলবে। 

আর আগামী ২১ জুন থেকে ঢাকা-লন্ডন ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা-লন্ডন ফ্লাইট চালু করবে। সপ্তাহে সাতদিনই ঢাকা-লন্ডন রুটে বিমান ফ্লাইট পরিচালনা করবে।