বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

মোহাম্মদ খাইরুল আমিন 24 জুন 2022, 03:40 দুপুর 483 বার পঠিত
আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার গুলশানের বাসায় নেওয়া হবে। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এ জন্য তার হার্টের বাকি ব্লক অপসারণ করে রিং পড়ানো যায়নি। এখন তাকে তরল খাবার দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে ব্লক অপসারণ করে রিং পড়ানো হবে।  

গত ১০ জুন রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ১১ জুন এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়া যায়। ব্লক অপসারণ করে একটি রিং পড়ানো হয়। খালেদা্ জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল বলেও জানানো হয়। এর পর  ১৭ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।