আজ রৌদ্রোজ্জ্বল দিনেও থাকতে পারে হালকা বৃষ্টি
অনলাইন নিউজ পোর্টাল
•
14 জুলাই 2021, 11:53 দুপুর
•
297 বার পঠিত
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি ও রোদের দেখা মেলার সম্ভাবনা আছে। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের পর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।