আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 মার্চ 2022, 09:46 সকাল
•
279 বার পঠিত
আজ গণহত্যা দিবস উপলক্ষে (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী 'ব্ল্যাক আউট' পালন করা হবে। তবে এ কর্মসূচির আওতামুক্ত থাকবে কেপিআই এবং জরুরি স্থাপনা।
গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে তথ্য বিবরণীতে জানানো হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোনপ্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।