আজ রাজধানীর চেয়ে বাইরে ডেঙ্গু আক্রান্তের হার দ্বিগুণ
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 জানুয়ারী 2022, 05:24 বিকাল
•
279 বার পঠিত
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে তিনজন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সেখানে আরো বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৫২ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২২ জন।
চলতি বছরের (১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি সকাল ৮টা) এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন নয়জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে কন্ট্রোল রুম।