শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ কানাডায় পার্লামেন্ট নির্বাচন

অনলাইন নিউজ পোর্টাল 20 সেপ্টেম্বর 2021, 10:49 দুপুর 343 বার পঠিত
আজ কানাডায় পার্লামেন্ট নির্বাচন

আজ কানাডার ৪৪তম ফেডারেল পার্লামেন্টের (জাতীয় সংসদ) নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল।


নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডো গত ১৫ আগস্ট আগাম নির্বাচনের ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর লিবারেল পার্টির যুক্তি, তারা সংসদে সংখ্যালঘু সরকার এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রয়োজনীয় অনেক সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হচ্ছে। সংসদে তাদের নীতি-কর্মসূচি বাস্তবায়নে একক সংখ্যাগরিষ্ঠতা দরকার। এই নির্বাচন তাদের সেই সুযোগ করে দেবে। কিন্তু নির্বাচনের আগের বিভিন্ন জরিপ বলছে, কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।