শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

অনলাইন নিউজ পোর্টাল 29 মে 2021, 07:49 সকাল 650 বার পঠিত
আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আজ শনিবার (২৯ মে) ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১’। প্রতিবছরের ন্যায় এ বছরও বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শনিবার (২৯ মে) সকালে শান্তিরক্ষীদেরকে স্মরণ করার মধ্যে দিয়ে এ বছরের কর্মসূচি শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে ‘শান্তিরক্ষী র‌্যালি-২০২১’ অনুষ্ঠান উদ্বোধন করবেন।