বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন নিউজ পোর্টাল 01 জুন 2021, 10:45 দুপুর 703 বার পঠিত
আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

ঢাকার বিভিন্ন এলাকায় আজ গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল শাটডাউনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গত সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা  হয় , মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইফুল এলাকা, বউ বাজার ও বায়তুল মামুর মসজিদ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকাতেও আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।