বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আজ দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতালের উদ্বোধন

অনলাইন নিউজ পোর্টাল 18 এপ্রিল 2021, 09:57 সকাল 155 বার পঠিত
আজ দেশের সর্ববৃহৎ করোনা হাসপাতালের উদ্বোধন

আজ রোববার রাজধানীর মহাখালীতে চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল। এদিন সকাল সাড়ে ১১টায় হাসপাতালটির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 
এক হাজার শয্যা বিশিষ্ট এ হাসপাতালের নামকরণ করা হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হাসপাতালটিতে থাকবে ১০০ শয্যার আইসিইউ। এরই মধ্যে ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে।

এ হাসপাতালে চিকিৎসা সেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।