আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস
অনলাইন নিউজ পোর্টাল
•
12 সেপ্টেম্বর 2021, 10:00 দুপুর
•
274 বার পঠিত
দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।
গত শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।
সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো ওই পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নেত্রকোনায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৪৫ মিলিমিটার।