আজ দেশে করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ২৯৭
অনলাইন নিউজ পোর্টাল
•
15 ডিসেম্বর 2021, 05:07 বিকাল
•
1,662 বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।