শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

মোহাম্মদ খাইরুল আমিন 14 জুন 2022, 10:29 দুপুর 433 বার পঠিত
আজ ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস

আজ(১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস। সারাবিশ্বে প্রতি বছর এদিনে পালিত হয় দিবসটি। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের মূল উদ্দেশ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটির স্লোগান নির্ধারণ করেছে ‌‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান’।

তবে রক্তদাতা বীরের উদ্দেশে, উৎসর্গকৃত আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালনের দিন ১৪ জুন ধার্য করা হলেও এই দিনটির একটি আলাদা গুরুত্ব রয়েছে। কারণ দিবসটির সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনারের নাম। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও, এবি’। তাই তার জন্মদিনেই রক্তদাতা দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান বা রক্তদাতা দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

এ বছর বিশ্ব রক্তদাতা দিবসের বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক দেশ মেক্সিকো। এ দিনটিকে কেন্দ্র করে বৈশ্বিক অনুষ্ঠানের আয়োজন করা হবে দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটিতে।