আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
11 জুন 2022, 09:46 রাত
•
238 বার পঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার ৯ জুন করোনা পরীক্ষায় তার পজিটিভ এসেছে। জ্বর দিয়ে তার করোনার লক্ষণ দেখা দেয়। এখন জ্বর নেই। তবে হালকা কাশি আছে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।
সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন আইনমন্ত্রী।