বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল থেকে সাত জেলায় কঠোর লকডাউন

অনলাইন নিউজ পোর্টাল 21 জুন 2021, 04:20 দুপুর 1,857 বার পঠিত
আগামীকাল থেকে সাত জেলায় কঠোর লকডাউন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত।
জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, মাদারীপুর, মন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এসব জেলাতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে বিধিনিষেধ থাকবে না।