বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামীকাল বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

মোহাম্মদ খাইরুল আমিন 09 নভেম্বর 2022, 10:03 দুপুর 301 বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে  ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

আজ বুধবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় (১০ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের প্রশাসন ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এই সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।