বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমতে পারে গরম

অনলাইন নিউজ পোর্টাল 14 অক্টোবর 2021, 09:03 সকাল 626 বার পঠিত
আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমতে পারে গরম

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শরতের শেষ সময়ে বিদায় নিচ্ছে পুবালি বাতাস, ঢোকার চেষ্টা করছে পশ্চিমা বাতাস। এই দুই বাতাসের সংঘর্ষে তাপমাত্রা বাড়ছে।

এদিকে আগামী সপ্তাহ থেকে গরম কমতে পারে। আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।

তবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা আরো জানান, কয়েক দিনের মধ্যেই একটি লঘুচাপ আসার সম্ভাবনা রয়েছে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, গরম কমতে থাকবে। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

অন্যথায় ,আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, পুবালি ও পশ্চিমা বাতাসের সংঘর্ষে প্রতিবছরের এই সময়ে গরম থাকে। এবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে।