বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আগামী ১০ দিনের মধ্যে পদ্মায় ফেরি চালুর সম্ভাবনা

অনলাইন নিউজ পোর্টাল 08 সেপ্টেম্বর 2021, 04:29 দুপুর 297 বার পঠিত
আগামী ১০ দিনের মধ্যে পদ্মায় ফেরি চালুর সম্ভাবনা

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মায় স্রোত নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাওয়া ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে ১০ থেকে ১৫ দিনের মধ্যে যদি স্রোত নিয়ন্ত্রণে আসে তবে মাওয়া ঘাটে ফেরি চলাচল শুরু হবে।

 নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, মাওয়ায় এখনও ফোর নট কারেন্ট (৪ নটিক্যাল মাইল বেগে স্রোত) চলছে, এর নিচে এলে তখন এটা আমরা চালু করব। এখন পানির প্রবাহ বাড়ছে। আজকেও খবর নিয়েছি অতিরিক্ত পানির প্রবাহ আছে।

তিনি বলেন, এ অবস্থায় হয়তো মাওয়া থেকে বাংলাবাজার যাওয়ায় অসুবিধা নেই, কিন্তু ফেরাটা খুব সমস্যা। ঝুঁকিটা আমরা নিতে চাচ্ছি না স্রোতের মধ্যে। গত বছর যখন ফেরিগুলো চলেছে তখন স্প্যানগুলো বসানো ছিল না। এখন একটা সুনির্দিষ্ট পকেটের মধ্য দিয়ে ফেরিগুলো চালাতে হয়। কারণ সব স্প্যান বসে গেছে, পদ্মা সেতু অলমোস্ট রেডি আছে বলা যায়। এমন অবস্থায় যখন ঘূর্ণায়নগুলো শুরু হয় তখন কিন্তু নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যায়।

  নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন আরো বলেনঃ হরিণা ও আলুবাজারে আমরা ফেরি বাড়িয়ে দিয়েছি। আমরা পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজিরহাট, আরিচা রুটে ফেরি বাড়িয়ে দিয়েছি। আমার ধারণা আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। পদ্মা তো আনপ্রেডিকটেবল। আজ এ জায়গায় আছে, কাল আরেক রূপ নিতে পারে। যখন এটা আমাদের আয়ত্বের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তখনই আমরা ফেরি চলাচল শুরু করে দেব।