শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ১১ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল 06 জুন 2021, 01:25 দুপুর 758 বার পঠিত
আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ১১ জন নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু। শনিবার দেশটির বাদগিস প্রদেশে এই ঘটনা ঘটে।

প্রদেশটির গভর্নর জানান, বিস্ফোরণে নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তারা পার্শ্ববর্তী কালা-ই-নাউ শহরের দিকে যাচ্ছিল। সে সময় মাটিতে লুকিয়ে রাখা মাইনে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কর্মকর্তারা এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।