মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে অর্থ সহায়তা পাঠাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 25 সেপ্টেম্বর 2021, 10:31 দুপুর • 201 বার পঠিত
আফগানিস্তানে অর্থ সহায়তা পাঠাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র

দীর্ঘ ২০ বছর ধরে বিরতিহীন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দিন দিন তীব্র হয়ে উঠছে খাদ্যসঙ্কট ও মানবিক বিপর্যয়। এ সংকট রোধে দেশটিতে খাদ্যসামগ্রী, ত্রাণ ও অর্থসহায়তা পাঠাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।


শুক্রবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ লেনদেন বিষয়ক নির্বাহী সংস্থা ট্রেজারি বিভাগ সম্প্রতি দু’টি সাধারণ লাইসেন্স বা বৈধতাপত্র চালুর সিদ্ধান্ত নিয়েছে।


প্রথম লাইসেন্সের অধীনে যুক্তরাষ্ট্রের সরকার, এনজিও এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থাসমূহ আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার বা তাদের সহযোগী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে অর্থ লেনদেন করতে পারবে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র সরকার বা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংস্থা যদি তালেবান বা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আর্থিক যোগাযোগ স্থাপন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সরকার বা সংশ্লিষ্ট সংস্থাকে ওই লাইসেন্স নিতে হবে।