শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবারও অভিশংসিত ট্রাম্প

অনলাইন নিউজ পোর্টাল 14 জানুয়ারী 2021, 10:21 দুপুর 212 বার পঠিত
আবারও অভিশংসিত ট্রাম্প

ভিন্ন রকমের এক ইতিহাস গড়ে আবারও অভিশংসিত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টার বিতর্ক শেষে দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বুধবার তাকে অভিশংসন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দু'বার অভিশংসিত হলেন।

ক্ষমতা থেকে বিদায়ের মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্পকে এই লজ্জাজনক পরিণতি ভোগ করতে হলো। এবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতাও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৩১ এবং বিপক্ষে ১৯৭টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২১৭ ভোট।

তবে প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হলেও তিনি স্বপদে বহাল থাকবেন। সিনেটে প্রস্তাবটি পাস না হওয়ায় তাকে পদ ছাড়তে হচ্ছে না। ২০ জানুয়ারির আগে সিনেট অধিবেশন বসছে না বলে জানিয়েছেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। সেদিনই মেয়াদ শেষ হবে ট্রাম্পের এবং অভিশেক হবে জো বাইডেনের।

ট্রাম্পকে অভিশংসনের জন্য বুধবার সকালে প্রতিনিধি পরিষদের সদস্যরা যখন পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন, তখন সেখানে ন্যাশনাল গার্ডের সৈন্যরা ঘুমাচ্ছিলেন। গত সপ্তাহে সেখানে সহিংসতার পর তাদের মোতায়েন করা হয়েছে। আমেরিকায় গৃহযুদ্ধের পর এই প্রথম ক্যাপিটল ভবনে সেনা মোতায়েন করা হলো। এদিকে ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে নিভৃতে কাটিয়েছেন। তবে এক বিবৃতিতে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি কোনো সহিংসতা দেখতে চান না।

 

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, 'কয়েক মাসের ব্যবধানে আবারও ট্রাম্পকে অভিশংসন করার জন্য সমবেত হতে গিয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তবে আমরা ইতিহাসকে এড়িয়ে যেতে পারি না। আসুন, আমরা আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের জাতির আস্থাকে সম্মান করি। ট্রাম্প জাতির জন্য স্পষ্ট ও বর্তমান হুমকি।'