বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ২,৪০৩ টাকা বৃদ্ধি

মোহাম্মদ খাইরুল আমিন 10 এপ্রিল 2025, 10:10 রাত 310 বার পঠিত
আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ২,৪০৩ টাকা বৃদ্ধি

দেশের বাজারে একদফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করে।

নতুন দামে ২২ ক্যারেট সোনার এক ভরি এখন ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। পূর্ববর্তী দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা।

২১ ক্যারেট সোনার দাম ২ হাজার ২৯৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়েছে এক হাজার ৯৭১ টাকা, নতুন দাম ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা।

সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।

এর আগে ৮ এপ্রিল সোনার দাম এক দফা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দাম ১১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দাম সমন্বয় করা হয়েছে।