বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৭ কেজি সোনাসহ শাহজালালে এক নারী গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 19 এপ্রিল 2022, 04:47 দুপুর 394 বার পঠিত
৭ কেজি সোনাসহ শাহজালালে এক নারী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮শ গ্রাম ওজনের ৫৯ পিস  সোনার বারসহ এক মার্কিন পাসপোর্টধারী নারীকে (প্রবাসী যাত্রী)  গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। গ্রেফতারকৃতের নাম  শাহানাজ চৌধুরী (৫৫)। তার পাসপোর্ট নং- ৬৪৬৪২৭৯২৭।  আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

আজ মঙ্গলবার সকালে  ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টীমের  ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২)  উড়োজাহাজটি  শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিল শাহানাজ চৌধুরী। এর পর বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাকে আটক করা হয়।  তার কাছ থেকে কালো রঙয়ের দু'টি বেল্ট এর ভেতরে রক্ষিত অবস্থায় ৫৯ পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে ঢাকায়  আসেন।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় দু'টি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।