শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৭ বছরে সবচেয়ে উষ্ণতম দিন

অনলাইন নিউজ পোর্টাল 26 এপ্রিল 2021, 09:34 সকাল 79 বার পঠিত
৭ বছরে সবচেয়ে উষ্ণতম দিন

রোববার যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ তাপমাত্রাকে সাত বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বলছে আবহাওয়া অধিদফতর। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এদিন ঢাকার তাপমাত্রাও রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববারের আগে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।