৪ জেলায় ডিসি বদল
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 মে 2022, 04:54 দুপুর
•
238 বার পঠিত
দেশের চার জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই চার পরিবর্তনের মধ্যে আলোচিত চাঁদপুরের ডিসি পরিবর্তন। চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে চাঁদপুরের ডিসি করা হয়েছে।
এর বাইরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুরের ডিসি করা হয়েছে। কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের ডিসি করা হয়েছে।