বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে মা-সৎবাবা

অনলাইন নিউজ পোর্টাল 17 এপ্রিল 2021, 11:22 দুপুর 267 বার পঠিত
৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা করে  পালিয়েছে  মা-সৎবাবা

কক্সবাজারের উখিয়া  জেলায় সুমা আক্তার (৪) নামে চার বছরের সন্তানকে শ্বাসরোধে হত্যার পর পালালেন তার মা ও সৎবাবা।

নিহত সুমা আক্তার সাতকানিয়ার আলী আকবর ও বুলবুল আক্তারের সন্তান। আলী আকবর নিহত সুমা আক্তারের সৎবাবা।

স্থানীয়রা বলেছে  , আলী আকবর ও বুলবুল আক্তার কলনীতে এসেছে মাত্র ১২ দিন আগে। তাদের নাম ছাড়া আর কোনো পরিচয় জানা নেই। শিশুটি বৃহস্পতিবার রাতে যেকোনো সময়ে শ্বাসরোধ করে খুন করে ভোর বেলায় মা বাবা দুজনেই পালিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে।