বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

৪-১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ, নিতে পারবেন ১৮ ঊর্ধরা

মোহাম্মদ খাইরুল আমিন 31 মে 2022, 11:43 দুপুর 577 বার পঠিত
৪-১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ, নিতে পারবেন ১৮ ঊর্ধরা

আগামী ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত সারা দেশজুড়ে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে ১৮ বছর ও তার বেশি বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। 

টিকাকেন্দ্রে সবাইকে মাস্ক পরে যেতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তার বেশি বয়সী সব নাগরিক তৃতীয় বা বুস্টার ডোজ করোনা টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। সবাইকে সঙ্গে টিকা কার্ড আনতে হবে। এটা বাধ্যতামূলক। বুস্টার ডোজের পাশাপাশি করোনা টিকার স্বাভাবিক কার্যক্রমও চলবে।