বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

মোহাম্মদ খাইরুল আমিন 22 মার্চ 2025, 11:38 রাত 269 বার পঠিত
৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজ হওয়ার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিজিবি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজিবির বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকটে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে গেলে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সঙ্গে দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযানের সময় উত্তাল সমুদ্রে একজন বিজিবি সদস্য পা পিছলে পানিতে পড়ে যান এবং তিনি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।