বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২৯ মে থেকে সৌদি ফ্লাইট শুরু

অনলাইন নিউজ পোর্টাল 24 মে 2021, 04:07 দুপুর 752 বার পঠিত
২৯ মে থেকে সৌদি ফ্লাইট শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ মে থেকে সৌদি ফ্লাইট শুরু করবে। কোয়ারেন্টিন প‍্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে।

ভিসার মেয়াদের ওপরে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। তবে কোয়ারেন্টিন প‍্যাকেজের খরচ নিয়ে কোনো তথ্য জানায়নি বিমান।

প্রসঙ্গত, হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের  বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  সৌদি আরবগামী সব ফ্লাইট  গত ২০ মে থেকে  স্থগিত রেখেছে।