২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
30 সেপ্টেম্বর 2021, 09:31 সকাল
•
210 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে আছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানায় ,মৃতদের মধ্যে একজন করোনা পজেটিভ ও একজন উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একজন নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯৩ জন। রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৮১ শতাংশ।