বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, শনাক্ত ১১৫৩

অনলাইন নিউজ পোর্টাল 20 ডিসেম্বর 2020, 03:56 দুপুর 288 বার পঠিত
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, শনাক্ত ১১৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ১৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত এক হাজার ১৫৩ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১৩ জন। আরো ৩৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ২৮০ জন।

গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই হাজার ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩৩ হাজার ৬১৪ জন হয়েছে।