বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় ২৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৪৬৩ জন

অনলাইন নিউজ পোর্টাল 09 আগস্ট 2021, 06:22 বিকাল 235 বার পঠিত
২৪ ঘণ্টায় করোনায় ২৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৪৬৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন।এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।  

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ২০৭ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।

এর আগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।