২৪ ঘণ্টায় ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
অনলাইন নিউজ পোর্টাল
•
28 অক্টোবর 2021, 07:12 বিকাল
•
216 বার পঠিত
দিনে দিনে ডেঙ্গু মহামারীর প্রসার ঘটছে চারিদিকে। আক্রান্তের হ্রাস বৃদ্ধি থাকলেও নামছে না শূন্যের কোঠায়। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর অধিকাংশই রাজধানীর বাসিন্দা। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৩৯ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৫১ জনে।