১৭ ও ১৯ জুলাই দেশের যেসব এলাকায় সাধারণ ছুটি
onp24
•
14 জুলাই 2023, 09:06 সকাল
•
349 বার পঠিত
ঢাকা-১৭ শূন্য আসন, ৭টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদের শূন্য পদে এবং ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১৯ জুলাই উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে ১টি উপজেলা পরিষদের শূন্য পদে। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৭ ও ১৯ জুলাই এসব নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।