রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 04 অক্টোবর 2026, 01:00 দুপুর • 5 বার পঠিত
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

সরবরাহ সংকট চলার মধ্যেই অক্টোবর মাসের জন্য রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম বাড়াল সরকার।

১২ কেজির এলপিজি সিলিন্ডারে একবারে ২৫২ টাকা বাড়িয়ে রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দর অনুযায়ী, চলতি মাসে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়, যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দর রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে।