রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
পর্যটন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

মোহাম্মদ খাইরুল আমিন • 25 অক্টোবর 2026, 11:02 দুপুর • 4 বার পঠিত
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন। 

রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুই হাজারের পরিবর্তে সাড়ে তিন হাজার করে পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।